রাজারগাঁও ইউনিয়নে দিনব্যাপী ধানের শীষের নির্বাচনী প্রচারণা

আলমগীর কবির পাটোয়ারী
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৬ | ৪:৫৮
Link Copied Successfully!

“সবার আগে বাংলাদেশ “-এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষ্যে হাজীগঞ্জে ১ নং রাজারগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় রামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, মুকুন্দসার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে,০৪ নং ওয়ার্ড উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,পশ্চিম রাজারগাঁও আল আমিন বাজার,রাজারগাঁও বাজার মাদ্রাসা মাঠ এবং রাজারগাঁও হাই স্কুল মাঠ সহ মোট ৭টি পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  চাঁদপুর-৫ আসনেের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের মুল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করেন তাহলে বিএনপি সরকার গঠন করে তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন আপনাদের জীবনমান উন্নত হবে, শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো। মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী,জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু। বাংলাদেশ জামিয়াতুল উলমা দলের সভা মাওলানা মোঃ মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

অনুষ্ঠান গুলোতে সভাপতিত্বে করেন রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর শেখ, রামরায় মনিরুজ্জামান আখন, মেনাপুর মাঠে সিরাজুল ইসলাম বকাউল, ৪নং উত্তর পশ্চিম রাজারগাঁও মাঠে বিল্লাল বেপারী, আল আমিন বাজার মাঠে আবদুল্লাহ খান, রাজারগাঁও মাদ্রাসা মাঠে ছালামত খান। উপস্থাপনা করেন মোঃ ফজলুল করিম।

বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান নেছার, যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,যুগ্ম সম্পর্ক বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঢালী,

উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য কাজী মিকানুর রহমান, মোঃ আলী জিন্নাহ, রফিকুল ইসলাম রনি, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাহাদাত প্রধানীয়া, কাজী আবুল হাছানাত বাদল, ইউনিয়ন কৃষকদলের সভাপতি খায়রুজ্জামান মাষ্টার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাসার আহমেদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, সেচ্চাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন,সেচ্চাসেবক নেতা মহাসিন বকাউল, জুলাই যুদ্ধা মাহবুবুর রহমান, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ ইউনুস খান, সাধারণ সম্পাদক মোঃ হারিছ আহমেদ খান। পথসভায় ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি