অপরাধ নির্মূল করে মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে : মোহাম্মদ আলী পাটওয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৬ | ৪:৩৯
Link Copied Successfully!

সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমোনাই মনোনিত ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটওয়ারী।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য নয়, ইসলাম দেশ ও জাতীর জন্য কাজ করে।

তিনি বলেন, যেহেতু ইসলামী আন্দোলন ইসলাম, দেশ ও মানবতা নিয়ে কাজ করে। সেহেতু আমি ও আমার দল নির্বাচিত হলে দলের লক্ষ্য ও উদ্দেশ্য এবং হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবো।

বিজ্ঞাপন

হাজীগঞ্জের যানজটের কথা উল্লেখ করে তিনি বলেন, সকলের সহযোগিতায় যানজট নিরসন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি, সন্ত্রাস ও কিশোর গ্যাং’সহ সকল ধরনের সামাজিক অপরাধ নিমূল করা হবে।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ছাত্রনেতা ইমরান মাজহারী। এসময় প্রার্থীর পক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, ইমতিয়াজ আহমেদ সজল।

এসময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে ইমদাদুল হক সুমন মোল্লা, জামাল উদ্দিন মিয়াজী, আলহাজ্ব মোরশেদ আলম, খোরশেদ আলম সর্দার, নেছার উদ্দিন, নূরে আলম সিদ্দিকী, আব্দুস সালাম, আকতার হোসেন নিপু, জামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি