মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৬ | ৬:৪৬
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ছোট প্রজাতির মাছ ধ্বংসকারী নিষিদ্ধ ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, দেশীয় প্রজাতির চোট মাছ রক্ষায় কম্বিং অপারেশন বাস্তবায়নে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মশারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলেগুড়া সহ দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী জামিল হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি