মানবতার ডাকে শীতবস্ত্র বিতরণে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিট

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৬ | ১২:৪৩
Link Copied Successfully!

যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের উদ্যোগে এবং International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)-এর সহযোগিতায় চাঁদপুরে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের চালিতাতলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

এইসময় যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের যুব সদস্যরা ৬০ জন অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

বিজ্ঞাপন

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সহকারী পরিচালক ও ইউনিট কর্মকর্তা নুরুল করিম, চালিতাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরী, সাবেক যুব প্রধান তাহমিনা আক্তার, উপ-যুব প্রধান-১ ফয়সাল শেখসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।

শীতবস্ত্র বিতরণ কালে আয়োজকেরা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘব এবং মানবতার আহ্বানে যুব রেড ক্রিসেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মানবতার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি