হাজীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ২ প্রতিষ্ঠানে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৬ | ১০:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে মিনহাজ ফুডসকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ইউনিক লাইভ বেকারিকে একই আইনের অধীনে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার কর্মকর্তা মো. শামস তাবরেজ। এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন পরিদর্শক (মেট্রোলজি) মো. রাজিব ফকির (ফিল্ড অফিসার), সিএম।

বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি