হাজীগঞ্জে মায়ের দাফনের সময় মেয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৬ | ৯:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে মা ও মেয়ের পরপর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন দোয়ালিয়া বড় মিজি বাড়ির মৃত ইউনুসের স্ত্রী শামসুন্নাহার (৭০)। পরদিন শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তাঁর দাফনের প্রস্তুতি ও কার্যক্রম চলছিল।

এ সময়ই পরিবারে আসে আরেকটি হৃদয়বিদারক খবর শামসুন্নাহারের মেয়ে ফজিলাতুন্নেছা (৫০) ইন্তেকাল করেছেন। মায়ের দাফনের মধ্যেই মেয়ের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ফজিলাতুন্নেছার কোনো সন্তান ছিল না। মায়ের মৃত্যুর খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, মায়ের শোক সহ্য করতে না পেরে তিনি মৃত্যুবরণ করেছেন।

মেয়ের গোসল ও দাফনের প্রস্তুতির সময় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

প্রতিবেশীরা জানান “একই পরিবারের মা ও মেয়ের এমন পরপর মৃত্যু আমাদের সবাইকে নাড়া দিয়েছে।”

বিজ্ঞাপন

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে দোয়ালিয়া গ্রামে শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২