চাঁদপুরে শতাধিক উদ্যোক্তাকে নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৬ | ৫:৩৮
Link Copied Successfully!

নাগরিকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার চলমান উদ্যোগের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসা—এমন অভিমত উঠে এসেছে চাঁদপুরে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায়।

শুক্রবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, এটুআই-এর হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকেয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সেবার প্রকৃত সফলতা কেবল অবকাঠামো উন্নয়ন বা আধুনিক প্রযুক্তি সংযোজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সেবাগ্রহীতার আস্থা ও সন্তুষ্টি অর্জনই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। তিনি বলেন, নাগরিকরা যখন সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, তখন রাষ্ট্রের প্রতি তাঁদের আস্থা আরও সুদৃঢ় হয়। নাগরিক সেবা কেন্দ্রগুলো এক ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের সময়, ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তথ্য ও উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তি নাগরিক, প্রতিষ্ঠান ও সরকার—সব পক্ষকেই তথ্য সুরক্ষায় সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, নাগরিক সেবা কেন্দ্রের কার্যক্রম ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ধাপে ধাপে জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইসিটি শিক্ষা সময়ের দাবি এবং নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে সরকার দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফাহিম বলেন, সরকারি সেবাকে আরও সহজলভ্য, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে এটুআই পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সেবাকে একীভূত করার মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে এক ছাদের নিচে সেবা পাওয়ায় সরকারি সেবার প্রতি মানুষের আস্থা ও অংশগ্রহণ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর সেবা পরিবেশ গড়ে তুলতে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, দক্ষ জনবল এবং দায়িত্বশীল সেবাদানকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নাগরিক সেবা কেন্দ্রের পরিধি আরও বিস্তৃত করে সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি টেকসই ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ সম্পর্কে তাঁদের ধারণা আরও সুস্পষ্ট হয়েছে এবং নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেন তাঁরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২