চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ মেট্রিক টন জাটকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৭, ২০২৬ | ৮:১৮
Link Copied Successfully!

চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সদর উপজেলা মৎস্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনা মোহনায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলি-১৫ থেকে প্রায় ৩০টি ড্রাম থেকে ৭হাজার কেজি জাটকা জব্দ করে। রাত ১২টায় জব্দকৃত জাটকা কোস্টগার্ড স্টেশনে আনা হয়।

বিজ্ঞাপন

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, লঞ্চে অভিযানকালে কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জাটকা সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা, এতিমখানা, শিশু পরিবার, দৃষ্টি প্রতিবন্ধী, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২