গ্রীন টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি হলেন হোসেন বেপারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৬ | ৭:৩৯
Link Copied Successfully!

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রংধনু গ্রুপের গ্রীন টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হোসেন বেপারী।

বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) গ্রীন টিভি-তে তার আনুষ্ঠানিক নিয়োগ শুরু হয়।

পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতার সাথে জড়িত। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন, ইংরেজি জাতীয় দৈনিক দ্যা বাংলাদেশ এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি ও ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় কাজ করেছেন মো. হোসেন বেপারী।

বিজ্ঞাপন

বর্তমানে মো. হোসেন বেপারী দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪, জাতীয় ইংরেজি দ্যা ডেইলি ট্রাইব্যুনাল, স্থানীয় দৈনিক শপথ পত্রিকার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আগামীর কর্মময় জীবনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ সকল সংবাদকর্মীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

মো. হোসেন বেপারী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির মৃত বদিউজ্জামানের মেজো ছেলে। শিক্ষা জীবনে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও একই কলেজে স্নাতকে পড়াশোনা করছেন মো. হোসেন বেপারী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়