চাঁদপুর-৫ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ’র চেয়ার প্রতীকে মনোনয়নপত্র জমা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৯, ২০২৫ | ৩:৩২
Link Copied Successfully!

আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শের সংগঠন বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র জমা করেছেন নেতৃবৃন্দ।

২৯ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের হাত থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, শাহরাস্তি উপজেলা সহসভাপতি কাজী মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, হাজীগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন জাহেরী, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা আহবায়ক মোঃ জুবায়ের আল মাহমুদ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা এবং ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে উৎসবমুখর করতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই।

একই দিন দুপুর ২ টায় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিকেল সাড়ে ৩ টায় সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর পক্ষে নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম