চাঁদপুর-৫ আসনে জাতীয় পার্টি’র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ৬:১০
Link Copied Successfully!

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মির্জা গিয়াস উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে নেতাকর্মীরা।

শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তারা।

পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি মির্জা গিয়াস উদ্দিনকে মনোনীত করা হয়েছে। তার পক্ষে আজ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ওই সময় তিনি জাতীয় পার্টি’র সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি’র বিজয় নিশ্চিত করার আহবান জানান।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, হাজীগঞ্জ পৌরসভা জাতীয় পার্টি’র সভাপতি মোরশিদুল আলম, সাধারণ সম্পাদক মির্জা খলিলুর রহমান, শাহরাস্তি উপজেলা জাতীয় পার্টি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল কালাম কালু, হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন জাতীয় পার্টি’র সভাপতি শরিফ হাওলাদার, সদর ইউনিয়নের সভাপতি শফিউল্ল্যাহ শফি, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সভাপতি মনির হোসেন টেলু, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের সভাপতি ডাক্তার আবুল খায়ের, শাহরাস্তি উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুদ মিয়াজি, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পপুলার বিডিনিউজ- চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ