দেশ খাগুড়িয়া সপ্রাবি’র প্রধান হাবিবুর রহমান ও প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ২:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকাবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : হাবিবুর রহমানসহ ৮ জন অবসর প্রাপ্ত শিক্ষককে নাগরিক সংবধনা দিয়েছে এলাকাবাসী।

শনিবার সকালে স্কুল মাঠে অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

সৈয়দ মো:মুরতেজা কামালের সভাপতিত্বে আবদুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন

বিজ্ঞাপন

দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ১২৭ নং দেশ খাগুড়িয়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান শাহ মিরান, গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়ন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রেজোয়ানুল হাছান টিটু, মহা সচিব আমিনুল ইসলাম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বেলচোঁ হাইস্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম,পালিশারা হাইস্কুলের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, হাজীগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির আহবায়ক আহসান হাবিব, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিকশিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর, স্বাগত বক্তব্য জাহাঙ্গীর পোটোয়ারী।

এছাড়াও আয়োজক কমিটির আহবায়ক শাহ জালাল খান, এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, মাও আবদুর আজিজ, আবুল বাসার লিটন, সাবেক ছাত্র সামছুস সালেকিন, মো : সাকিল আহমেদ, মাও আবদুল আমিন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

অনুভূতি প্রকাশ করেন বিদায়ী শিক্ষক ফরিদা ইয়াসমিন, নিয়ামত উল্যাহ প্রমূখ।

যারা সংবধিত হয়েছেন তারা হলেন বিদায়ী শিক্ষক হাবিবুর রহমান, সহতেব চৌধুরী, আবদুল খালেক, ফরিদা ইয়াসমিন, মো : নেয়ামত উল্যাহ, মনির হোসেন, মোস্তফা কামাল, মাও মফিজুল ইসলাম।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ