চাঁদপুরে শুরু হচ্ছে Freightage বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৫ | ২:১৮
Link Copied Successfully!

চাঁদপুরে বন্ধুদের মিলনমেলা ও ক্রীড়া উৎসবে পরিণত হওয়া Freightage বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট প্রথমবার আয়োজন করা হয় ২০১৯ সালের শুরুতে। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টের সপ্তম আসর।

বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চাঁদপুর ০২-০৪-এর আয়োজনে Freightage বন্ধু ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার)। দিনব্যাপী এই টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে চাঁদপুর স্টেডিয়াম।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৪টি দল— ড্রেজলার হিলশা, ইনটেন্ট ইন্টিরিয়স চাঁদপুর, ইউনিক চাঁদপুর ও রিভার সাইড চাঁদপুর। সাদা বলে রঙিন ড্রেসে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন সাফাউদ্দিন আহমেদ (আহবায়ক), ইমন সরকার (সদস্য সচিব), সাইফ সোহাগ (প্রধান সমন্বয়ক), মোরসালিন খান, আবু নাসির, মনির হোসাইন ও মাহবুব হাসান।

গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বড়স্টেশন হিলশা কিচেনে চার দলের অংশগ্রহণে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের টাইটেল স্পনসর ফ্রেইট্যাগ লজিস্টিক এবং Powered by স্কাই গো ট্রাভেল অ্যান্ড ট্যুরস। অন্যান্য স্পনসর হিসেবে রয়েছে ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, ইনডোর আর্টস, কাকলী মেকওভার অ্যান্ড স্যালুন চাঁদপুর, প্রীতি এন্টারপ্রাইজ, তাহা এন্টারপ্রাইজ ও মমিন এন্টারপ্রাইজ। ব্রডকাস্টিং পার্টনার হিসেবে রয়েছে স্পোর্টস ভার্স, ফুড পার্টনার হিলশা কিচেন ও কাচ্চি লাভারস এবং কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিও ব্লগ পার্টনার হিসেবে রয়েছে “চাঁদপুরীয়ান”।

বিজ্ঞাপন

এ উপলক্ষে আগামী ২ জানুয়ারি ২০২৬ ইং (শুক্রবার) সন্ধ্যায় হিলশা কিচেনে জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তা ও খেলোয়াড়রা জানান, ২০১৯ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি এখন বন্ধুদের মধ্যে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর পরিবার-পরিজন নিয়ে ফ্যামিলি ডে হিসেবে দিনটি উদযাপন করা হয়। সকলের সহযোগিতায় এবারের টুর্নামেন্টও আনন্দমুখর ও সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ