চাঁদপুর-৫ আসনে সৈয়দ বাহাদুর শাহ্’র চেয়ার প্রতীকে মনোনয়নপত্র গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২৫ | ৮:০৮
Link Copied Successfully!

আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শের সংগঠন বৃহত্তর সুন্নী জোট মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতৃবৃন্দ।

বুধবার বিকেল ৫ টায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের হাত থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা সহসভাপতি কাজী মোঃ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মোঃ আব্দুর রাহীম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ বদিউজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি মোঃ কামরুল হাসান।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও ইসলামী ছাত্রসেনা জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে ও আমি-ডামি নির্বাচনে জাতীয় সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক সংকট নিরসনে গণতান্ত্রিক পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর