চাঁদপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৫ | ৯:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার এখন ধ্যান-ধারনা কিভাবে নির্বাচন হবে, কেমন হবে এগুলো নিয়ে। এই একইপথে সবাই এখন হাঁটছে। সমাজ পরিবর্তন একপথে হয় না। আমি চাই খেলোয়াড়রা খেলোয়াড় হবে, গায়করা বাংলাদেশ ছাড়িয়ে বহির্বিশ্ব জয় করবে, মানে যার যার সেক্টর তার কাজ করবে, এর পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে তার যে দায়িত্ব আছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। যার কারনে আমি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে সামনে ক্রিকেট, ফুটবল, বুদ্ধিভিত্তিক খেলা দাবাসহ বিভিন্ন ইভেন্টের আরো বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বলেছেন, এখানে যারা ক্রীড়ামোদীরা রয়েছো, তোমরা ওসমান হাদির ত্যাগ, তাঁর একাত্মবোধ, জুলাই গণঅভ্যুত্থানে যে অবদান রয়েছে, সেসব অবদানকে সম্পর্কে জেনে অনুসরণ করতে পারো। জীবন চলে ত্যাগের মাধ্যমেই তবে সে ত্যাগ শুধু নিজের পরিবারের না, সমাজের প্রত্যেকটি জায়গায়ই। ,

বিজ্ঞাপন

ডিসি আরো বলেন, আজকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে আয়োজন করেছে তার মূল লক্ষ্য হচ্ছে ‘মাদককে না বলা’, ‘মাদক থেকে দূরে থাকা’, ‘সমাকে মাদকমুক্ত করা’ বিভিন্ন ধরণের সুন্দর শব্দচয়ন রয়েছে আমি তার সাথে আজকে একটু যোগ করবো, তা হচ্ছে ‘খারাপকে খারাপ না বলা’। খারাপকে পজিটিভলি দেখা। একজন মানুষ খারাপ কাজ করেছে, সে খারাপ কাজটাকে পজিটিভলি দেখা বা পজিটিভলি উপস্থাপন করা।

অনুষ্ঠানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব ও ক্রীড়া সংগঠক হাসান আল জাহেদ রিফাই সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

আলোচনা শেষে আয়োজিত মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এবং মেডেল তুলে দেন।

বিজ্ঞাপন

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাঠমূখী করতে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিমসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে ৪ দিনব্যাপী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী সোমবার (২২ ডিসেম্বর) চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজিত ৪দিনব্যাপী মাদকবিরোধী ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা