জেলায় সেরা অদম্য নারী হলেন হাজীগঞ্জের শিক্ষক রাবেয়া ও তানজিনা

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৫ | ১১:৩১
Link Copied Successfully!

অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় হাজীগঞ্জ উপজেলার জেলা পর্যায়ে সেরা হয়েছেন হাজীগঞ্জ উপজেলা দুই সফল নারী।

মহিলা বিষয়ক কার্যালয়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সেরা হিসাবে মনোনীত হয়েছেন শিক্ষক রাবেয়া আক্তার (সফল জননী), তানজিনা হক (অর্থনীতিতে সাফল্য)। বেগম রোকেয়া দিবসে তাদের পুরস্কৃত করা হয়েছে। এদিকে হাজীগঞ্জ

উপজেলায় পর্যায়ে স্থান পেয়েছেন রাখি মনি সাহা (সমাজ উন্নয়নে অবদান )।

বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবসে তাদের নিজ নিজ অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়।

রাবেয়া আক্তার : রোকেয়া দিবসে অদম্য নারী শীর্ষক কার্যক্রমে ২৫-২৬ অর্থবছরে সফল জননীর পুরস্কার পাচ্ছেন রাবেয়া আক্তার। তিনি বর্তমানে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি ৩ কন্যা সন্তানের জননী। তার বড় মেয়ে সুমাইয়া বিনতে কবির কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার মেঝো মেয়ে রুবাইয়া ফাইরোজ সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নি করছে আর ছোট মেয়ে নুসাইরা ফাইরোজ চট্টগ্রাম বিশ্ব বিদ্যায়ে অধ্যায়নরত। তিন কন্যা সন্তানের জননী তিন জনকেই সফলতার মুখ দেখিয়েছেন নারী হয়ে। নিজেও নারী হয়ে শিক্ষকতা পেশায় নিজের শ্রমঘাম মিলিয়ে নিজেকে এবং পরিবাকে করেছে সফল। তাই তিনি নিজে এ নারী সন্তান আর পরিবার সঠিক ভাবে পরিচালিত করায় সে আজ সফল জননী সফলতায পুরস্কৃত হবেন।

রাবেয়া হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতিতে সফল শিক্ষক নেতা। তিনি বর্তমানে সমিতির নির্বাচিত সহসভাপতি।

বিজ্ঞাপন

রায়েয়া আক্তার হাজীগঞ্জ উপজেলা সেন্দ্রা গ্রামের পাটোয়ারী বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেনের স্ত্রী।

তাঁর বারার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার নাসিরপুর গ্রামের অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা হানিফ মিয়া ও রহিমা বেগমের সন্তান।

তিনি চাঁদপুর মাতৃপীঠ হাইস্কুল থেকে এসএসসি, চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষে শিক্ষকতায়

সফলতার অর্জন করে তিন কন্যা সন্তানকে আলোর পথ দেখিয়েছেন।

তিনি বলেন, আমার ইচ্ছ শক্তি আর পরিবারের সাপোর্ট থেকে স্বফলতা পেয়েছি। শত কস্টেও থেমে থাকিনি। থেমে থাকিনি বলেই আজ সফলতা পেয়েছি।

তানজিনা হক : তিনি অর্থনীতিতে সফল্য হওয়ায় জেলার সেরা অদম্য পুরস্কার পেয়েছেন। তার বাবা আজিজুল হক। ৩ সন্তানের এই জননীর বাড়ি হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ বেপারি বড়িতে। তিনি দেশীয় হোমমেড খাবার বিজনেসে তানজিনা হক উনুনঘর ( অনলাইনসপ) এ সফলা অর্জন করেছেন। এসএসসি পাশ এ নারী নিজেকে সফল করে তুলেছেন নিজের শ্রম দিয়ে।

রাখি মনি শিং : তার বাবা নিলমনিসাহা। হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের বাসিন্দা। সমাজের গুরুত্বপূর্ণ কাজে নিজেকে সম্পৃক্ত রেখে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সে কারণে তাকে বেগম রোকেয়া দিবসে এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর