হাজীগঞ্জের কাঁকৈরতলায় খালেদা জিয়ার জন্য দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২৫ | ৮:৩১
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আসর কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজনে

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রহিম পাটোয়ারী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯নং গন্ধর্ব্যপুর উঃ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এ উপজেল বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি মাহবুব আলম বাচ্চু, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহসিন বেপারী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবুল বাট প্রমূখ।

বিজ্ঞাপন

ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামে পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন কালু, মোবারক হোসেন, ইউনিয়ন

যুবদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেচার আহমেদ চৌধুরী, ইউনিয়ন ছাত্রদের সাবেক সংগঠনিক সম্পাদক তানভীরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার জন্য দোয়ানুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহরাজ হোসেন ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাফাজ্জল হোসেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়