হাজীগঞ্জ পৌর যুবদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মাহফিল

হাসান মাহমুদ
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৫ | ১০:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, নেক হায়াত ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন, মাও. মোতাহের হোসেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু, ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ভারাকান্ত ও আবেগাপ্লুত কন্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত আলেম-ওলামা, স্থানীয় ও এলাকাবাসী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থণা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।

পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল পাটওয়ারীর উপস্থাপনায় বিএনপি নেতা আনিসুর রহমান পাটওয়ারী কানু, এ্যাড. ওমর ফারুক টিটু, মোস্তফা কামাল সুমন, শাহাদাত তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, ছাত্রদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন’সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনির খন্দকার, মিজানুর রহমান পলাশ, যুবনেতা ইউসুফ, কামাল হোসেন ফারুক, সুমন তালুকদার, ইয়াছিন আরাফাত, কামরুল হাসান চাঁদ, বিক্রম, আমিন, নোমান, ইমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ছাত্রনেতা সাগর’সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর