ড. জালাল উদ্দিনের উদ্যোগে মতলব উত্তরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৫ | ১:০০
Link Copied Successfully!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তরে সদকা ও মাদ্রাসা এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য তথা চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বাড়ীতে এই কর্মসূচি পালিত হয়।

দলীয় নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য চাঁদপুর-২ আসনে ধারাবাহিকভাবে দোয়া, এতিমখানায় খাবার বিতরণ, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে। যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে। মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর