মতলব দক্ষিণে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২৫ | ২:২৯
Link Copied Successfully!

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু সুস্থতা কামনায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর পরামর্শে নায়েরগাঁও দক্ষিণ ও উত্তর ইউনিয়ন এবং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় রবিবার বাদ আছর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা মো. মিজানুর রহমান বৈদ্যের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলামের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এম.এ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ বৈদ্য, সহ-সভাপতি মোস্তাক মেম্বার, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বয়াতি, বিএনপি নেতা আলী নেওয়াজ, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মানিক পাটোয়ারী, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম প্রধান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত, ছাত্রদল নেতা আহসান হাবিব, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি সালেহ্ আকরামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপাদী উত্তর ইউনিয়ন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় রবিবার বাদ জোহর উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বহরী হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহাগসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এছাড়া মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর