হাজীগঞ্জের ওসি’কে ছাত্র অধিকার পরিষদের বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৫ | ৯:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক-এর পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ থানায় সংবর্ধনা অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিদায়ী ওসি’কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।

সংবর্ধনা ক্রেস্ট হাতে তুলে দেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব আহমেদ, এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ।

বিজ্ঞাপন

এসময় তারা বিদায়ী ওসি মহিউদ্দিন ফারুকের আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, মানবিক আচরণ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তার নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ থেকে পদোন্নতি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে বদলী করা হয়। ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক গত বৃহস্পতিবার রাতে তিনি হাজীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্তের) –এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর