মতলব উত্তরে বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে চেয়ারম্যানের গাড়ী ভাংচুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৫ | ১১:০০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর পর্যটন লিমিটেডের চেয়ারম্যানের গাড়ী ভাংচুর করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মোহনপুর পর্যটন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা থেকে ৩শ’ জনের ব্যাচ আমাদের এখানে দুপুরের খাবার খেয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবেন। এই মর্মে পর্যটন ভাড়া নেন। পর্যটনের চেয়ারম্যান হিসেবে কাজী মিজানুর রহমান খাবারের মান নিশ্চিত করা ও অন্যান্য সুবিধা সমূহ দেখভাল করার জন্য পর্যটনে আসেন। তখন পর্যটনের ভিতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীন ছিলেন। উনার সাথে কাজী মিজানুর রহমানের দেখা হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দীনের উপস্থিতিতে ওনার আপন ভাতিজী জামাই মো: সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় ক্যাডার রুবেল গাজীসহ আরো ১০-১৫ জনের একটি স্বশস্ত্র দল কাজী মিজানুর রহমানের গাড়ী ভাংচুর করে। ভাংচুর করেই ক্ষ্যান্ত হননি তাকে প্রাণে মারার জন্য একাধিকবার চেষ্টা করে। তখন স্থানীয়রা মিজানকে উনার কটেজে নিয়ে প্রাণে রক্ষা করে। স্থানীয়রা ক্ষোভের সুরে আরো জানান, একজন বিএনপি নেতার সামনে একজন জনপ্রতিনিধিকে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, গাড়ী ভাংচুর করা হলে আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা এর সুষ্ঠু বিচার চাই, নতুবা আমরা মানববন্ধন করতে বাধ্য হবো।

কাজী মিজানুর রহমান জানান, আমার মালিকানাধীন পর্যটনে ও ইউনিয়ন পরিষদে আমি নিয়মিত আসি। আজ যে ঘটনা আমার সাথে হয়েছে, তা সত্যিই লজ্জাজনক। একজন জনপ্রতিনিধি হিসেবে সত্যিই এটি প্রত্যাশা করিনি। আজ আমরা নিরাপত্তাহীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর