হাজীগঞ্জ পৌর এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিতকরণে বিএনপির উঠান বৈঠক

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২৫ | ১০:৪৮
Link Copied Successfully!

ধানের শীষের বিজয় নিশ্চিতকরণ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর মুন্সী বাড়িতে ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।

বক্তব্যের পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’সহ প্রয়াত বিএনপি নেতাকর্মীদের মাগফেরাত এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর মনিরুজ্জামান মনির তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনামলে ইঞ্জি. মমিনুল হক তাঁর সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে সকল আন্দোলন-সংগ্রামে, হামলা-মামলা ও নিপীড়ন-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের পাশে প্রত্যক্ষ ও একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন। অর্থ্যাৎ দলের দুর্দিনে তিনি ছাড়া আমাদের পাশে কেউ ছিলো না।

বিজ্ঞাপন

তিনি বলেন, সুতরাং মামলা-হামলা ও জেল-জুলুমে যিনি নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন, আমরা তাকেই চাই। কারণ, যিনি দুর্দিনে আমাদের সঙ্গে ছিলেন, সু-দিন আসলে তার কাছ থেকেই আমরা সবচে বেশি সেবা পাবো বলে আশা ও বিশ^াস রাখি। তাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইঞ্জি. মমিনুল হকের পাশি আছি এবং থাকবো।

ওয়ার্ড বিএনপির সভাপতি শাহআলম মজুমদার দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান পলাশ।

এসময় আরো বক্তব্য রাখেন, ছাত্রদলের সভাপতি শান্ত মজুমদার, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। বৈঠকে পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, মামুন মোল্লা, ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ, জানেআলম, মফিজুল ইসলাম রতন, মীর হোসেন, যুবনেতা রবি, লিটন, মাহবুব, কাউছার, স্বেচ্ছাসেবক নেতা নুর মোহাম্মদ সবুজ, সুমন মোল্লা ও রায়হান’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর