হাজীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে আল-মদিনা হোটেল সহ ৪ প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ১০:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পচা ও বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পচা/বাসি খাবার সংরক্ষণের অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজকে ৪৫,০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসীকে ২০,০০০ টাকা, একই অপরাধে ইসলামিয়া মডার্ন হাসপাতাল ফার্মেসীকে ৫,০০০ টাকা, মেসার্স মেডিসিন কর্ণারকে ১০,০০০ টাকা, সহ মোট ৮০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে জরিমানার আদেশ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন। পাশাপাশি নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তাদের সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর