মতলব উত্তর–দক্ষিণে বিএনপির মনোনয়ন রিভিউ দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৪:৩২
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর কর্মী-সমর্থকরা।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের মনোনয়ন রিভিউয়ের দাবিতে নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রাটি মতলব ব্রিজ টোল প্লাজা এলাকা থেকে শুরু হয়ে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতলব দক্ষিণের নারায়পুর বাজারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ২শতাধিক মোটরসাইকেলের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কর্মকাণ্ড করতে গিয়ে তিনি বহুবার হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। ত্যাগ-নিষ্ঠা ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পরও প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে বলেও জানান বক্তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, এ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া ব্যক্তি দীর্ঘদিন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। বক্তারা আরও দাবি করেন, ২০০৬ ও ২০০৮ সালে তিনি বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন এবং সে সময় নৌকা প্রতীকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। দলের বিপক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিকে কীভাবে মনোনয়ন দেওয়া হলো তা তৃণমূল জানে না বলে মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, এই মনোনয়ন পরিবর্তন করে তৃণমূল থেকে উঠে আসা, জনপ্রিয়, ত্যাগী ও জিয়াউর রহমানের পরীক্ষিত সৈনিক এম এ শুক্কুর পাটোয়ারীকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে। তৃণমূলের গণদাবির যথাযথ মূল্যায়ন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সম্পাদক এম এ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরিফ উল্লাহ্ টিটু প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর