লক্ষ্মীপুর ইউনিয়নে ধানের শীষের গণসংযোগে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে জনতার উচ্ছ্বাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২৫ | ৪:২৪
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ, উৎসাহ ও উচ্ছ্বাসে পুরো ইউনিয়ন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

দিনের শুরুতে ইউনিয়নে ৮নং ওয়ার্ডের লস্কর বাড়ি গণসংযোগ মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর ইউনিয়নে ৯নং ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ, আব্বাস খান বাড়ি, দাইন খাঁ বাড়ি, জমদার পোল, গাজী বাড়ি, মেন্দী খান বাড়ি, ৩নং ওয়ার্ডের কোটরাবাদ, আমু শেখ বাড়ি, এরপর ৯.১৫ মিনিটে নাসির খানের বাড়িতে উঠান বৈঠক, উত্তর শ্রীরামপুর, নুরুজ্জামান শেখ বাড়ি, শ্রীরামপুরসহ পুরো ইউনিয়নের গ্রাম, বাড়িঘর ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।

গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা সবাই ধানের শীষের একটি করে ভোট দিয়েন। ধানের শীষে ভোট দিলে এই এলাকায় উন্নয়ন হবে। আমাদের নেতা তারেক রহমান এ দেশেন প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারই ফ্যামিলি কার্ড পাবে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদের জন্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্য কম দামে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবার জন্য এই এলাকায় একটি ক্লিনিক করা হবে। বাচ্চাদের পড়ালেখার জন্য ভালো মানের শিক্ষক রাখা হবে। তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হলেই তা সম্ভব। ধানের শীষে ভোট দিলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের সন্তান হিসেবে এই এলাকার উন্নয়ন করতে পারবো।

তিনি বলেন, আপনাদের সন্তান আমি। আমার বাবার জন্য এই লক্ষ্মীপুর ইউনিয়নে। বিশ্বাস রাকতে পারেন বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হবে। বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপ ধানের শীষ।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আপনাদের সকল ধরনের সেবায় আমাকে পাবেন।

বিজ্ঞাপন

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরু ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শহীদ বেপারী, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ খান, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারীসহ লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিন পুরো লক্ষ্মীপুর ইউনিয়নজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ধানের শীষের পক্ষে স্লোগান, উচ্ছ্বাস ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয়রা জানান, তারা আন্দোলন ও আসন্ন নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর