কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারী পুড়ে ছাই—অর্ধ কোটি টাকার ক্ষতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৫ | ৫:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর শিবপুর বাজারে নাজমুল বেকারীতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ক্ষতিগ্রস্ত মালিক।

দীর্ঘ ২০ বছর ধরে বেকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন ২ ভাই—আবুল হোসেন ও নেছার উদ্দিন। কচুয়া ছাড়াও মতলব দক্ষিণসহ বিভিন্ন উপজেলায় তাদের পণ্য সরবরাহ করা হতো। দীর্ঘদিনের স্বপ্নের এই বেকারী মুহূর্তেই আগুনে পুড়ে যায়, নিঃস্ব হয়ে পড়েন দুই ভাই এবং তাদের প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ২০–২৫ জন কর্মচারী।

ক্ষতিগ্রস্ত মালিক আবুল হোসেন ও নেছার উদ্দিন জানান—কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বুঝে উঠতে পারছি না। মেশিনপত্র, কাগজপত্র, মালামালসহ সবকিছু একেবারে শেষ। দীর্ঘদিনের পরিশ্রমের সবকিছু আগুনে ছাই হয়ে গেল। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।

বিজ্ঞাপন

দোকানের কর্মচারীরা বলেন, ভোরে হঠাৎ আগুন দেখে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসেন। কোনোমতে প্রাণ বাঁচিয়ে বের হতে পারলেও চোখের সামনে পুড়ে যায় পুরো বেকারী। আমরা এখানে কাজ করতাম, এখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহাতাব মন্ডল বলেন—খবর পেয়ে যাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বিজ্ঞাপন

হঠাৎ এই আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যবান মেশিন, কাঁচামাল, কাগজপত্র ও বেকারির সব সরঞ্জাম পুড়ে যায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে গভীর সংকটে পড়েছেন দুই ভাইসহ বেকারির সকল কর্মচারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর