কচুয়ায় নিখোঁজের ৩ মাস পর স্কুলছাত্রের মাথার খুলি-হাড় উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৪, ২০২৫ | ৬:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারের জয়নগর গ্রামে নিখোঁজের ৩ মাস পর স্কুলছাত্র মোঃ সাকিবুল হাসান (১৪)–এর মাথার খুলি ও কঙ্কালের হাড় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে মাথার খুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত সাকিবুল হাসান জয়নগর গাজী বাড়ির গাজী কাদিরের ছেলে। সে রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের ৩ মাস আগে হঠাৎ নিখোঁজ হওয়ার পর পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

নিখোঁজ সাকিবুলের বাবা গাজী কাদির ও দাদা মনতাজ গাজী জানান, সাকিবুল নিখোঁজ হওয়ার পর দিন-রাত খুঁজেও তাকে পায়নি। যে কঙ্কাল পাওয়া গেছে, সেটি সাকিবুলেরই—এমনটাই ধারণা করছেন পরিবার। সম্ভবত তাকে হত্যার পর কৌশলে ডোবায় ফেলে রাখা হয়েছিল বলে দাবী তাদের।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একটি মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয় । এটি সাকিবুলের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ সহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে চাঁদপুরে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর