কচুয়ায় ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৫ | ৮:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় গাছের চারা রোপণে বাঁধা দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে পাষন্ড ছেলে মোহাম্মদ হোসাইন (২৮)।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে মানষিক সমস্যার কারনে তার স্ত্রীকেও বিদায় করা হয়। ঘটনারদিন বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাদের গৃহে থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যপরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর