চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র প্রতিক্রিয়া: তানভীর হুদা ও সরকার শামীমের পক্ষ থেকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২৫ | ৬:০৪
Link Copied Successfully!

চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই দিনে দলীয় মনোনয়ন পরিবর্তন ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে ফেসবুকে পৃথক রিভিউ পোস্ট করেছেন দুই প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম।

৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় এই দুই জনপ্রিয় নেতার নাম না থাকায় সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই তাদের ফেসবুক পেজে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পোস্ট ভাইরাল হতে থাকে।

মঙ্গলবার সকালে ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন চাঁদপুর ২ মতলব উত্তর–দক্ষিণ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি রাখছি — REVIEW চাঁদপুর-২। পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শতাধিক কমেন্টে নেতাকর্মীরা লেখেন মতলব উত্তর–দক্ষিণে যোগ্য নেতৃত্ব আনতে হলে মনোনয়ন পরিবর্তন করতে হবে।

বিজ্ঞাপন

জানা যায়, ডা. সরকার শামীম ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু প্রাথমিক তালিকায় নাম না থাকায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। গত শুক্রবার মতলব দক্ষিণে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সরকার শামীম বলেন, মতলববাসীর প্রত্যাশা পূরণ হয়নি। আমরা দলীয় উচ্চপর্যায়ে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।

কারা নির্যাতিত ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ১৭ বছরের আন্দোলনে আমরা ত্যাগ করেছি, সহযোদ্ধা হারিয়েছি। ত্যাগীরা কখনো অবমূল্যায়িত হবে না। চাঁদপুর-২ এ যে নেতৃত্বে সবাই নিরাপদ থাকবে, তিনি ডা. সরকার শামীম।

উপজেলা বিএনপির সহ ছাত্র-বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু বলেন, ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময়ে ডা. শামীম ছিলেন রাজপথে। আমরা তার নেতৃত্বে আন্দোলন করেছি। তিনি পরীক্ষিত নেতা। কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম সরকার বলেন, চাঁদপুর-২ এর জনগণ ত্যাগী, পরিচ্ছন্ন ও শিক্ষিত নেতৃত্ব চায়। ডা. শামীম সেই যোগ্য নেতা। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সরদার বলেন, নেতাকর্মীদের প্রত্যাশা ও আস্থার জায়গায় ডা. শামীম বহু আগেই এগিয়ে। পুনর্বিবেচনা হওয়া উচিত।

বিজ্ঞাপন

একই দিনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা তার ফেসবুক পেজে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে রিভিউ পোস্ট করেন। তার পোস্টেও নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখান ও তার পক্ষে মনোনয়ন প্রত্যাশার সমর্থন জানান।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, হুদা পরিবার মতলবের রাজনীতিতে ত্যাগ, সততা ও গণমানুষের নেতৃত্বের প্রতীক। তানভীর হুদা শিক্ষিত, দক্ষ ও প্রজন্মের নেতা। তাকে মনোনয়ন দিলেই এলাকাবাসী উপকৃত হবে।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা বলেন, সংগঠন, আন্দোলন ও সাংগঠনিক শক্তি বিবেচনায় তানভীর হুদা সবচেয়ে যোগ্য প্রার্থী। জনগণের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে।

মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু বলেন, দেড় দশকের বেশি সময় ধরে তানভীর হুদা তরুণ নেতাদের অনুপ্রেরণা। চাঁদপুর-২ আসনের ভবিষ্যৎ নেতৃত্ব তার হাতেই নিরাপদ।

চাঁদপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকা ঘিরে এখন দুই জনপ্রিয় ও আলোচিত নেতার পুনর্বিবেচনার দাবি ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের বিশাল একটি অংশ সাবকে মন্ত্রী পুত্র তানভীর হুদা, ডা. সরকার শামীম ও আব্দুস শুক্কুর পাটোয়ারী মধ্যে থেকে একজনকে পুনরায় মনোনীত করার দাবি জানাচ্ছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত