চাঁদপুরে জেলেদের কাছ থেকে চাঁদা তোলা নৌ পুলিশের স্পিডবোর্ড চালক কুদ্দুস আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৫ | ১১:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের পদ্মা মেঘনায় অসহায় জেলেদেরকে নৌ পুলিশের ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়ত মোটা অংকের চাঁদা তোলা ও চিহ্নিত চাঁদাবাজ কুদ্দুস গাজীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে শহরের ৩ নং কয়লা ঘাট এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ।

চাঁদাবাজ কুদ্দুস শহরে ৩ নং কয়লাঘাট এলাকার দুলাল গাজীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ফ্যাসিষ্ট সরকারের আমল থেকে নৌ পুলিশের স্পীডবোর্ড চালক কুদ্দুস গাজী দীর্ঘদিন যাবত পদ্মা মেঘনায় অসহায় জেলেদের কাছ থেকে নৌ পুলিশের ভয়ভীতি দেখিয়ে ও জাল নৌকা জব্দের হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।

সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর হাইমচর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে জেলেদের সাথে মতবিনিময় করেন। জেলেরা অভিযোগ করেন বৈধ জাল নদীতে ফেললেও চাঁদা দিতে হয় নৌ পুলিশের ড্রাইভার কুদ্দুস গাজী ও চরাঞ্চলের সোর্স জাহাঙ্গীরকে। শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানা পুলিশকে অবহিত করলে মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা পেয়ে কুদ্দুস গাজীকে শুক্রবার রাতে আটক করে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার থানার ওসি বাহার উদ্দিন জানান, কুদ্দুস গাজী নামে একজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়