কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের কমিটি গঠন

মো. নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৫ | ৭:৩৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ঝিলমিল সাংস্কৃতিক সংঘে’র’ বিলুপ্তির পর সংগঠনের কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘পদ্মা সাংস্কৃতিক সংঘ’।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) উপজেলার রহিমানগরে পদ্মা সাংস্কৃতিক সংঘের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন মিন্টুকে সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মহিউদ্দীনকে সাধারণ সম্পাদক ও এ এইচ এম ইউনুছ মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি মোঃ ইমন ও সজীব সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মহন ও মোহাম্মদ মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ শুক্ররঞ্জন, মহিলা সম্পাদিকা এইচ বি কে হ্যাপি, সম্মানিত সদস্য, মোঃ রাহিম, আবু সুফিয়ান, বিদ্যুৎ চন্দ্র দাস, মোঃ হোসেন, মোহাম্মদ রাসেল, অর্পিতা রয়, মেহেদী হাসান ও মো. তারেক।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আকবর হোসেন মিন্টু বলেন, কচুয়ার ঐতিহ্যবাহী সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘটি আমাদের সকলের প্রিয় ফরহাদ চৌধুরীর ভাইয়ের হাত ধরে গড়ে ওঠে এবং ওনার পরামর্শ ও দিক নির্দেশনায় সংগঠনটি দীর্ঘদিন পরিচালিত হয়। গত বছর উনার অকাল মৃত্যুতে সংগঠনের শিল্পীরা হতাশ এবং দিক হারা হয়ে পড়ে। আমরা ফরহাদ ভাইয়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনটি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওনার পরিবারের সম্মতি না পাওয়ায় কচুয়ার সাংস্কৃতিক কর্মীদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা আজ “পদ্মা সাংস্কৃতিক সংঘ” নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ করি। আজকের এই দিনে সাংস্কৃতিক কর্মী ফরহাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করি। পাশাপাশি পদ্মা সাংস্কৃতিক সংঘটি যেন সফলভাবে পরিচালনা করতে পারি কচুয়াবাসী তথা চাঁদপুরবাসীর কাছে এই দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়