হাসান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৫ | ১১:৫৯
Link Copied Successfully!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে এখন উত্তেজনা, কৌতূহল আর জল্পনা বিরাজ করছে। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা।

তবে কেন্দ্রের এ সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের সমর্থকরা বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সন্ধ্যায় উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম বিএনপির প্রার্থী হিসেবে অবিলম্বে ঘোষণা করতে হবে। দল যদি তার নাম ঘোষণা না করে, তাহলে আন্দোলন আরও তীব্র করা হবে।

তারা আরও বলেন, হাসান মামুন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলকে সংগঠিত করেছেন। তার জনপ্রিয়তা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার কারণে পটুয়াখালী-৩ আসনে তিনিই সর্বাধিক যোগ্য প্রার্থী। দলীয় সিদ্ধান্তে বিলম্ব করে নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরও বলেন, গলাচিপা-দশমিনার জনগণ হাসান মামুনকেই তাদের প্রার্থী হিসাবে দেখতে চায়। বিএনপির ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘোষণা না হওয়া পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম তালুকদার, মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, দপ্তর সম্পাদক প্রভাষক ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক সাগর খান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে- এই আসনটি নাকি রাখা হয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা