চাঁদপুর-৫ মনোনয়ন পেয়ে ঐক্যবদ্ধ হবার আহবান ইঞ্জিনিয়ার মমিনুল হকের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৩, ২০২৫ | ৯:২৬
Link Copied Successfully!

সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ঘোষণা করায় উচ্ছ্বাসিত চাঁদপুরের বিএনপির নেতা-কর্মীরা।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​তিনি প্রতিক্রিয়ায় জানান, ‘সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা ও সশ্রদ্ধচিত্তে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে আপনারা যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি প্রতিজ্ঞা করছি, তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

​তিনি আরো জানান, ‘এই মনোনয়ন শুধু আমার নয়, এটি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।’

​জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, ‘ হাজীগঞ্জ-শাহরাস্তির সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ আহ্বান: ঐক্যবদ্ধ হোন! আমার প্রিয় হাজীগঞ্জ ও শাহরাস্তির সর্বোচ্চ জনগণকে আমি এই পবিত্র মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছি। আমাদের বিজয় নিশ্চিত করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

উল্লেখ্য, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় সর্বশেষ ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পান এই প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিজ্ঞাপন

এছাড়া চাঁদপুরের ৫টি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীরা হচ্ছেন চাঁদপুর-১ এহসানুল হক মিলন, চাঁদপুর ২- মোঃ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর- ৪-লায়ন হারুন ও চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায়