হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৫ | ৮:২২
Link Copied Successfully!

 

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” এই স্লোগান কে ধারণ করে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক (টিটু)।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটোওয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সিনিয়র শিক্ষক আ.ন.ম মাহবুব এলাহী ও মোঃ কামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন খান, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সি, আহমেদ বিন শাহেন শাহা ও মোঃ হাবিবুর রহমান বলিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ