চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৫ | ১২:১০
Link Copied Successfully!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৬ শে অক্টোবর চাঁদপুর বাস স্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে সমাপ্তি ঘটে।

শোভাযাত্রা শেষে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে ও জিওপি থেকে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো.জাকির হোসেনে এবং যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধানের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নেয়ামত উল্লাহ।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির চৌধুরী, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ে তামিম খান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন গণঅধিকার পরিষদ হল তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল, তাই তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস সংগ্রামের ইতিহাস।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সাহসী তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।

এ সময় আরো বলেন ভিপি নুরুল হক নুরের জন্ম না হলে হয়তো ২৪ সৃষ্টি হতো না, আওয়ামী ফ্যাসিবাদের আমলে রাজপথে বহুবার মাইর খেয়েছেন বহুবার নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন ভিপি নুরুল হক নূর তারপরও থেমে থাকেনি রাজপথে আন্দোলন সংগ্রামে প্রতিনিয়তই সরব ছিলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাহিদা আক্তার,যুগ্ম সদস্য সচিব,ওমর সালমান,হাসান মিজি,নিলুফা আক্তার,

সম্মানিত সদস্য আব্দুল কাদের খান,

মতলব গণঅধিকার পরিষদের সংগঠক কাউসার আহমেদ।

জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন,সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক রাশেদুল ইসলাম,সদস্য সচিব আলামিন সুমন,

পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, জেলা শ্রমিক সংগঠক মোঃ শহীদ।

ফরিদগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি শরীফ হোসেন ও জহিরুল ইসলাম।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী আহমেদ,সহ-সভাপতি ফারুকুল ইসলাম শ্যামল, আবু সাঈদ, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান,

লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুব অধিকার পরিষদের

সভাপতি মাহাবুব অলিউল্লাহসহ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ