রাজধানীর মিরপুরে কারখানায় আগুনে নিহত ৯

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৫ | ৬:০৯
Link Copied Successfully!

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যালের গোডাউনে লাগা আগুনে দগ্ধ ও আহত ৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ আগুন লাগে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই তথ্য জানা যায়।

ফায়ার সার্ভিস পরিচালক তাজুল ইসলাম বিকেলে এক ব্রিফিংয়ে বলেন, ‘আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে কেমিক্যালের কারণে এখনো বিষাক্ত ধোয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানিয়েছে, একটি ভবনে আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশের আরও ২টি ভবনে আগুন ছড়ায়। এগুলো ডায়িং অ্যান্ড ওয়াশ জাতীয় কেমিক্যালের কারখানা।

বিজ্ঞাপন

আগুন লাগা ভবনগুলোয় এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। কেমিক্যাল গোডাউনের বিষাক্ত রাসায়নিক পদার্থের ধোয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।

মিরপুরে কারখানায় আগুনের ঘটনায় দুজন বার্ন ইনস্টিটিউটে মিরপুরে কারখানায় আগুনের ঘটনায় দুজন বার্ন ইনস্টিটিউটে
এদিকে, মেডিকেল প্রতিবেদক জানান, দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাওন বিন রহমান জানান, আজ দুপুর আড়াইটার দিকে মিরপুরের কসমিক ফার্মায় অগ্নিকাণ্ডের ঘটনায় মো. সুরজ (৩০) শরীরে দুই শতাংশ দগ্ধ এবং মো. মামুন বয়স ৩৫ শরীরে ইনহেলিশন ইনজুরি নিয়ে জরুরি বিভাগে এসেছে। তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া মো. সোহেল (৩২) নামে আরও একজনকে শরীরে ইনহেলিশন ইনজুরি অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা