বাসের ধাক্কায় প্রাণ গেল চাঁদপুরের তরুণ ক্রিকেটার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৪, ২০২৫ | ৪:২৪
Link Copied Successfully!

রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম আশিক (২০) নামে এক তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। সোমবার (১৩ অক্টোবর) সকালে নিহত আশিকের মরদেহ চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিয়ে যাওয়া হয়।

আশিক তার এক খালাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে বের হন। পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

জানা গেছে, নিহত আশিক চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির হয়ে খেলতেন। তিনি ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ঢাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতকের ছাত্র ছিলেন এই ক্রিকেটার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে তিনি।

বিজ্ঞাপন

চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে আশিক। তিনি একজন উদীয়মান ক্রিকেটার ছিল। আশিকের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন এই কোচ। শামীম পাটোয়ারীর মতো প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার পথে ছিল আশিক, এমনটাই জানান কোচ। সূত্র: চাঁদপুর টাইমস

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা