চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে নৌ র‌্যালী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৪, ২০২৫ | ৭:২৯
Link Copied Successfully!

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে চলতি অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। এই উপলক্ষ্যে চাঁদপুর মেঘনা মোহনায় একটি নৌ র‌্যালী বের হয়।

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মহসীন উদ্দিন। তিনি বলেন, চাঁদপুরের জন্য গর্বের তিনটি বিষয়। পদ্মা-মেঘনা নদী, ইলিশ ও পর্যটন। ইলিশের প্রজনন রক্ষা না হলে চাঁদপুরে ইলিশ নিয়ে গর্বের বিষয়টি থাকবে না।

বিজ্ঞাপন

জেলেদের উদ্দেশ্যে বলেন, এবছর আপনাদের (জেলেদের) একাধিকবার সচেতন করেছি এবং একই সাথে ইলিশ না ধরার জন্য অনুরোধ করেছি। আশা করি আপনারা ইলিশ ধরার জন্য নদীতে নামবেন না। যদি কেউ আইন অমান্য করেন তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা এবং কোস্ট কার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শওকত আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও মৎস্যজীবী কামাল হোসেন।

বিজ্ঞাপন

সভা শেষে দুপুর ১টার দিকে জেলা টাস্কফোর্সের অংশীজন, মৎস্যজীবী নেতা, জেলেসহ বিভিন্ন পেশা শ্রেণির লোকজনের অংশগ্রহনে মেঘনা নদীর মোহনায় সচেতনতামূলক র‌্যালী বের হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা