বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৫ | ১২:৪৬
Link Copied Successfully!

চার বছর পর গত ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হয়েছে ওমেন্স ওয়ানডে বিশ্বকাপ। আজ (বৃহস্পতিবার) প্রথম ম্যাচ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দলের।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। আজ বিকাল সাড়ে ৩টায় শ্রীলংকার রাজধানী কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

৭ অক্টোবর ভারতের গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

বিজ্ঞাপন

১০ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

১৩ অক্টোবর ভারতের ভিশাখাপত্তনমেতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

১৬ অক্টোবর ভারতের একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

বিজ্ঞাপন

২০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।

২৮ অক্টোবর বাংলাদেশ খেলবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারতের বিপক্ষে।

বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। তবে সেই বিশ্বাসটাই তৈরি করতে হতো। গত ১২ মাসে আমরা সেই বিশ্বাস তৈরিতে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল। এরপর আমরা ভেবেছি কীভাবে খেললে জয় আসবে। কোয়ালিফায়ারের পর থেকেই আমরা মানসিক ও শারীরিকভাবে অনেক পরিশ্রম করেছি।’

ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে চায় বাংলাদেশ। এমনটি জানিয়েছেন অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘আমরা সবাই সবার রোলটা ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে আসার পর ওয়েদারসহ সবকিছুই ভালোভাবে যাচ্ছে। আমরা ভালোভাবে প্র্যাকটিস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি