চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন নিলেন ইসমাইল হোসেন সুমন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৫ | ১০:২৮
Link Copied Successfully!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) থেকে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন উত্তোলন শেষে হোসেন সুমন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলনের পাশাপাশি তিনি গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনস্বার্থে সোচ্চার ভূমিকা রেখে চলেছেন। এই আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি নির্বাচনী মাঠে নামছি। গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক মানুষের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনটি চাঁদপুর জেলার মধ্যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এখানে মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পাশাপাশি বিকল্পধারার নেতৃত্বের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ