চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে পথসভা ও লিফলেট বিতরণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১, ২০২৫ | ৭:৪২
Link Copied Successfully!

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ বিভিন্ন নদীতে ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এসময় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে চাঁদপুরে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা ট্রাস্ক ফোর্স কমিটি।

বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর তীরবর্তী এলাকার আনন্দ বাজার, লালপুর বাজার, আমিরাবাদসহ জেলে পল্লী, মাছঘাট, মৎস্য আড়ৎ ও বাজারে পথসভা ও লিফলেট বিতরণের নেতৃত্ব দেন ট্রাস্ক ফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, এই ২২ দিন মা ইলিশ ডিম ছাড়ে এবং দেশের নদ-নদী ও সাগরে ইলিশের প্রজনন ঘটে সবচেয়ে বেশি। ইলিশ রক্ষায় জেলেদের ভূমিকা রাখতে হবে। এই ২২ দিন জেলার সকল জেলে ২৫ কেজি হারে চাল পাবে। পাশাপাশি এনজিওগুলোকে কিস্তির টাকা নেয়া বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

পথসভায় উপস্থিত ছিলেন, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ ট্রাস্ক ফোর্স কমিটির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা