কচুয়ার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নাছির উদ্দিন
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ৪:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিকের অবসর জনিত বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় পরিচালনা (এ্যাডহক) কমিটির সভাপতি, ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক সহ.প্রধান শিক্ষক মো. আহসান উল্যাহ বাবুলের কাছে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় স্কুলের শিক্ষকমণ্ডলী , অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তাঁর দীর্ঘায়ু কামনা করে বিদায় প্রদান করেন। সাথে সাথে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সুন্দর ও সফল দায়িত্ব পালনের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক ১৯৮৮ সালে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।এরপর মাসনীগাছা উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করেন ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে ২০১২ সালে যোগদান করেন।নানা প্রতিকূলতার মাঝে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে অবসর গ্রহন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন