হাজীগঞ্জে আগুনে পুড়ল ৪ বসতঘর, ব্যপক ক্ষয়ক্ষতি, আহত ১

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ১:২৩
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘরসহ চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলা ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা-শিবপুর বড় পাটোয়ারী বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয় বাসিন্দা হুমায়ন করিব জানান, সিএনজি চালক বাবুল ও শাহাজান (বিপুল) এর ২টি বসত ঘরে রাতে আগুন লাগে। এ ঘটনায়  ২টি রান্না ঘরসহ মোট ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাবুল মিয়া জানান, রাত অনুমানিক ২ টার সময় বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত। পরে দুই ঘরেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪টি ঘর পুরাই  ভস্মীভূত হয়ে যায়।
এদিকে বাবুলের পরিবারে ৪ সদস্য ঘুমিয়ে থাকায় সন্তানদের বাঁচাতে গিয়ে এক হাত পুড়ে যায়। বাবুলকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
বাবুল জানান, প্রথমে তার ঘরের খাওয়ার রুমে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকলে সবাইকে ঘুম থেকে উঠিয়ে বাহিরে চলে যাই। এসময়  ভিতর থাকা তার জায়গার দলিলাধী ও প্রয়োজনীয় গাড়ীর কাগজপত্র নগদ টাকা পয়সা ও সামান্য স্বর্ন অলংকার কাপড়সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
ভুক্তভোগী শাহাজান (বিপুল) বলেন,  তার মা সহ পরিবারে ৬জন সদস্য। প্রথমে আগুন দেখে ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে বাহিরে নিয়ে যায়। এক বিন্দু কোন কিছু সরাইতে পারেনি। তারও প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও জায়গা জমির দলিলাদি কোন কিছুই সরাতে পারেনি।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, রাতেই খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
খবর পেয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে স্থানীয় জামায়াত ইসলামির সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল হোসাইন সহ নেতৃবৃন্দ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ