চাঁদপুর সরকারি মহিলা কলেজের নবীণ-বরণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ | ৯:৪০
Link Copied Successfully!

সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান স্যারের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়।

পরিচয় পর্বের পর কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, এবং ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ ফয়জুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান স্যার শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, কলেজ ইউনিফর্ম ও পাঠদান কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করেন। তাছাড়া ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা