জামায়াত-আওয়ামীলীগ অনেক আগে থেকেই আঁতাত : চাঁদপুরে বরকত উল্লাহ বুলু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫ | ৭:৪৬
Link Copied Successfully!
চাঁদপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সাথে শেখ হাসিনার আঁতাত ছিল। ওইসময় জামায়াত-আওয়ামীলীগ আতাঁত করে ১৭৩ দিন একসাথে খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।
শনিবার বিকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।তিনি বলেন, শহীদদের সাথে বেঈমানী করেছেন বঙ্গবন্ধু। আর আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। সেই গণতন্ত্রের সাথে বেঈমানী করেছে শেখ মজিব। তার পরিণতি ১৫ আগস্ট মানুষ দেখেছে। সেটি মানুষ গণঅভ্যুত্থান হিসেবে মেনে নিয়েছে।

এরপর জিয়াউর রহমান যেই আওয়ামীলীগকে পুনরুদ্ধার করেছে, শেখ হাসিনা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে।

বরকত উল্যাহ বুলু বলেছেন, যারা৭১ এর স্বাধীনতাকে মানেন না, তারা প্রকারান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করতে চায় । এ দেশের মানুষ পিয়ার কি জিনিস তা বুঝে না। অথচ নির্বাচনে জিততে পারবেনা যেনে একটি দল এসব নিয়ে সাধারন মানুষকে ভুলভাল বুঝাবার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, এসব পিয়ার টিয়ার এদেশে চলবে না।

বিজ্ঞাপন

বুলু বলেন, বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ি। সে অবস্থা থেকে দেশকে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান একটি স্বয়ং সম্পন্ন বাংলাদেশে পরিনত করে গিয়েছিলেন। আর ১৬ বছরে শেখ হাসিনা সেই বাংলাদেশকে ফকির করে দিয়ে পালিয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন, মাহবুব আলম স্বপন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড সলিম উল্লা সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সিনিয়র নেতা আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সহ-সভাপতি, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন প্রমুখ।

 

বিজ্ঞাপন

এদিকে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক  এডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ।

সম্মেলনের পর সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় নেতাকর্মীরা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা