স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৫ | ১০:৫৯
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় স্ত্রীর পরকীয়ার অপবাদ সইতে না পেরে হামিদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হামিদ ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পরিবারের দাবি, সাত মাস আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন হামিদ ও তার স্ত্রী মুসকান। প্রথমদিকে সংসার ভালো চললেও সম্প্রতি স্ত্রীর পরকীয়ার প্রমাণ পাওয়ার পর দাম্পত্য কলহ শুরু হয়। বিষয়টি নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের মধ্যে। পাঁচ দিন আগে অভিমান করে মুসকান নানার বাড়ি চলে যায়।

বিজ্ঞাপন

হামিদের মা শেফালী বেগম জানান, কয়েকদিন আগে স্ত্রীকে আনতে গেলে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে। এরপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকালে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।

অন্যদিকে, মুসকানের পরিবারের দাবি, শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে মেয়েটি তাদের বাড়িতে আশ্রয় নেয়। হামিদকে মারধরের সঙ্গে তারা জড়িত নন বলেও দাবি করেন তারা।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

ট্যাগ: বুড়িচং

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা