হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৫ | ১২:১১
Link Copied Successfully!

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর চালানো হামলা পরিকল্পিত এবং তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “নুরের ওপর বীভৎস আক্রমণ চালানো হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তার শরীরে যে জায়গাগুলোতে আঘাত করা হয়েছে, সামান্য এদিক-সেদিক হলে মৃত্যু অনিবার্য ছিল।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “নুরের ওপর আগেও ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানেই গেছে, ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, “শুক্রবার নুর কোনো সহিংসতায় অংশ নেয়নি। তারপরও তার কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে উদ্দেশ করে রিজভী বলেন, “যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? আজ যারা রাজনীতির কথা বলছেন, তা অবাক করার মতো।”

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।”

এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা