তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চাঁদপুরের উন্নয়ন হবে পরিকল্পিত : শেখ ফরিদ আহমেদ মানিক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৫ | ৯:৫৯
Link Copied Successfully!

 

চাঁদপুরের স্থানীয় পত্রিকার সম্পাদক, প্রধান সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

শনিবার ৩০ আগষ্ট ২০২৫ দুপুরে মনিরা ভবনে মতবিনিময়কালে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্য বলেন, যৌক্তিক কথা বলার সুযোগ সকলেরই থাকতে হবে। বিএনপি দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। চারিত্রিক ও আর্থিক দিক দিয়ে আমাদের নেতৃবৃন্দের স্বচ্ছতা রয়েছে। প্রত্যেক ওয়ার্ডেই আলাদা আলাদা মহল্লা কমিটি রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, চাঁদপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানেই বিএনপির নতুন সদস্য ফরম সংগ্রহ ও নবায়নের কার্যক্রম চলছে । তারই ধারাবাহিকতায় শহরের প্রতিটি মহল্লায় সদস্যরা ফরম নিয়ে কাজ করছেন।

তিনি বলেন আমাদের বিএনপিতে রাজনৈতিক ও ব্যবসায়িক অনেক লোক রয়েছেন। তারা দলের জন্য কাজ করছেন। আমি ধানের শীষের প্রচারণা নেমেছি। আমরা চাঁদপুরের পরিকল্পিত উন্নয়নের স্বপ্ন দেখি। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে চাঁদপুর জেলায় অনেক উন্নয়ন কাজ হবে ইনশাআল্লাহ।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য আরো বলেন, আমি মাদকের ব্যাপারে কোন ছাড় দিতে রাজি নই। সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্যে পক্ষকাল ব্যাপী সংস্কৃতি উৎসবের আয়োজন চলছে। তবে এরঙ্গন নিয়ে তিনি কিছুটা হতাশা মুক্ত করেন।

বিজ্ঞাপন

মতবিনিময়ে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সাধারণ সম্পাদক ও দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, চাঁদপুুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, শাহাদাত হোসেন, চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, মেঘনা বাতার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সংবাদের সম্পাদক আব্দুর রহমান, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রিয় চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক বোরহানউদ্দিন ডালিম, মতলবের আলো পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, ইলশেপাড়ের বাতা সম্পাদক এস এম সোহেল, চাঁদপুর দিগন্তের নিবাহী সম্পাদক ইলিয়াস, জেলা ফটো জানালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারন সম্পাদক শাওন পাটওয়ারী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা