বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চাঁদপুর জেলা শাখার জরুরী সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২০, ২০২৫ | ৯:৫৭
Link Copied Successfully!

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা শাখার জরুরী সভা সম্পন্ন হয়েছে।  বুধবার (২০ আগস্ট) সকালে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় আখিরি চাহার সম্ভা উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামী ১১ রবিউল আউয়াল শরীফে পবিত্র ঈদে মিলাদুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আনিসুর রহমান মজুমদার। মোঃ মনজুর আলমের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা খাজা মোঃ জুবায়ের। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা অর্থ সম্পাদক মাস্টার মোঃ মাছুম বিল্লাহ্, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাসটার মোঃ দেলোয়ার হোসেন, সদস্য ডা. মোঃ সাদেকুল্লাহ্, মাওলানা আবু বকর জিহাদী, মাওলানা মোঃ আবু সুফিয়ান আবেদী, মাওলানা মোঃ বদিউজ্জামান প্রমুখ।

বক্তারা পবিত্র ঈদে মিলাদুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণভাবে চাঁদপুর মাইক্রোস্ট্যান্ডে জমায়েত ও চাঁদপুর শহরে জশনে জুলুছ প্রদক্ষিণ করার চূড়ান্ত আহবান জানান।

বিজ্ঞাপন

সভায় পবিত্র ঈদে মিলাদুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল করতে খাজা মোঃ জুবায়ের আহবায়ক ও মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজীকে সদস্য সচীব করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা